ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

- অনিমেষ সরকার



সামনের অশোক গহ্বর থেকে জন্ম নিতে দেখেছি 
আংশিক রোদের সন্তানের প্রসব 
আমার প্রতিটি কণিকায় জেগে থাকে মাইম আর্টিস্ট
বোবা চোখে দৃশ্যপট বদল 
মুহূর্তেরা আমার কিলবিল করা আঙুলের নখএর বাস্পে 
তরল আকারে মিশে যায়
আসলে  ধানক্ষেতের যদি আর শিষ্যের করতলে 
বেজে ওঠা ঢাকের সুর 
বিষাদের ধাক্কায় সজোরে আঘাত হানে..
মিলিয়ে যাই পাহাড়ের পাথরের দীপ্তিময় চামড়ার 
মহাকাব্যে 
উনুনএ চড়া রান্নার সামগ্রী 
উপন্যাসের বাস্তুতন্ত্রে রেখে যায় মলিন বস্ত্রখণ্ড৷

আসলে নদীর বুকে সেটা থাকা 
প্রতিটি পাতায় ছেঁড়া উপন্যাস 
আমার কাহিনীটাও ওই পাতায় লেখা
সুযোগ্য হস্তরেখার ইন্তেকামের 
ছাপা অক্ষরে 
আমিও একটা কাহিনী
রয়েছি সেই ছেঁড়া উপন্যাসের 
টুকরো করে কাটা 
বহমান পাতায়



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098